রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

সেন্ট মার্টিন’স দ্বীপ





সেন্ট মার্টিন’স দ্বীপ

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ অপরূপ সুন্দর সেন্ট মার্টিন’স। কথায় আছে যে সাত শতকের প্রথম ভাগে প্রতিকুল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝাই আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নীচে থাকা একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙ্গে পড়ে


এতে করে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপের সবখানে ছড়িয়ে যায় এবং এরই পরিপ্রেক্ষিতে সেন্ট মারটিন দ্বীপের নাম হয়ে যায়দারুচিনির দ্বীপ



তবে একসময় এই দ্বীপে নারিকেলের ঘন বাগান থাকায় স্থানীয়রা সেন্ট মারটিন দ্বীপকে নারিকেল জিঞ্জিরা (যার অর্থ নারিকেলের দ্বীপ) নামেও বলে থাকতো বিগত শতকের প্রথমভাগে ক্যাডাসট্রাল জরিপ চলাকালে জরিপকারি কতৃপক্ষ সম্ভবত একজন ব্রিটিশ সাধকের নামানুসারে এই প্রবাল দ্বীপটির নামকরণ করে সেন্ট মারটিন দ্বীপ









নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃত সামুদ্রিক আবহের মধ্যে রাতের অন্ধকারের (এখানে বৈদ্যুতিক বাতি নেই) সৌন্দর্যকে উপভোগ করতে অনেক পর্যটক এখানে রাত্রিযাপনও করে থাকেন বীচ চেয়ারে শরীরটাকে এলিয়ে দিয়ে মায়াবী চাঁদ অথবা লক্ষ্ লক্ষ তারা খচিত রাতের আকাশ দর্শন করা এবং সেই সাথে সমুদ্রের ঢেউয়ের গর্জনকে উপভোগ করার পাশাপাশি সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করার অনন্য অভিজ্ঞতা কোন ভাবেই বর্ণনীয় নয় তবে এই অভিজ্ঞতা এখানে না আসলে আপনি কখনোই অর্জন করতে পারবেন না
 


 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কাপ্তাই লেকে ক্যাম্পিং

  কাপ্তাই লেকে ক্যাম্পিং  বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলায় একটি কৃত্রিম  হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১...