মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

খৈয়াছড়া ঝর্ণা ট্র্যাকিং



*কি ভাবে যাবেন? 

আপনি যদি ঢাকার দিক থেকে যান তাহলে চট্টগ্রামের মিরসরাই পার হয়ে বারটাকিয়া বাজারের আগে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে ঢাকা চট্টগ্রাম রোডে নামবেন । 


স্কুলের প্রায় ত্রিশ গজ আগে একটি রাস্তা ঢাকা চট্টগ্রাম রোড হতে ডান দিকে ঢুকেছে ঐ রাস্তায় ঢুকবেন না । ঐখান থেকে হাতের বাম দিকে গ্রামের রাস্তা ধরে দশ মিনিট হাঁটলে পথে রেললাইন পরবে, রেললাইন পার হয়ে আরো দশ মিনিট হাঁটলে ঝিরি পাবেন । ইচ্ছে করলে ঢাকা চট্টগ্রাম রোড থেকে ঝিরি পর্যন্ত আপনি সি.এন.জি নিয়েও যেতে পারবেন । ঐখান থেকে আপনাকে খৈয়াছড়া ঝর্ণার মূল ট্র্যাকিং শুরু করতে হবে ।   

ঝিরি থেকে শেষ স্টেপ পর্যন্ত সোয়া দুই ঘন্টার মত সময় লাগবে । বৃষ্টি বা পাহাড়ি ঢল সমস্যার কারণ হতে পারে সেজন্য অবশ্যই দড়ি সাথে নিবেন, প্রয়োজনে কাজে লাগতে পারে । খৈয়াছড়া ঝর্ণা ট্র্যাকিং বাংলাদেশের অন্য ঝর্ণাগুলো থেকে একটু আলাদা । তাই সবসময় সতর্কতার সাথে পা ফেলবেন







এটা আমার দেখা অন্যতম একটি সুন্দর জায়গা । আমি প্রধান স্টেপ পর্যন্ত – সব চেয়ে বড় ঝর্না পর্যন্ত গেলাম । পিচ্ছিল পাহাড়ি ঢালু পথ পাড়ি দিতে ভালোই লেগেছিলো । ‍     











কাপ্তাই লেকে ক্যাম্পিং

  কাপ্তাই লেকে ক্যাম্পিং  বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলায় একটি কৃত্রিম  হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১...